1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নগরখানপুর থেকে সরদারপাড়া এলাকাজুড়ে খাদেম জাহাঙ্গীর ও সানীদের মাদক কারবার, গ্রেফতার দাবি Aviator APK yüklə və onlayn kazinoda oynamağa başla 1 Win Casino indir onlayn kazino oynamaq | Premium Oyunlar və Böyük Qazanclar Optimiza tu cartera con el mejor bot de trading automatizado en España Пинап вход: играть в казино онлайн на реальные деньги в Казахстане বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুভ উদ্বোধন তিনবার ক্ষমতায় থেকেও সেলিনা হায়াৎ আইভী যা পারেনি আর অল্প সময়ে এসেই হকার উচ্ছেদ করে দেখালেন, এডভোকেট সাখাওয়াত হোসেন খান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল আল আমিন প্রধান এর অফিস থেকে ২২ লক্ষ টাকার চেক ও নগদ ২২ হাজার ২০০ টাকা চুরি করে পালিয়েছেন সিকিউরিটি গার্ড দ্বীন ইসলাম সায়েম থানায় অভিযোগ বন্দর ১৯ নং ওয়ার্ডে পানির হাহাকার সাত দিন ধরে ওয়াসার পানি বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী

গডফাদার শামীম ওসমানের শিষ্য জীবনের  বিরুদ্ধে সাংবাদিক লিমন দেওয়ানের মামলা

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি : ‘দুর্বৃত্ত’ ও ‘টোকাই সাংবাদিক’ শব্দ ব্যবহার করে মানহানির অভিযোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (শামীম ওসমান মনোনিত) রফিকুল ইসলাম জীবনের (৫২) বিরুদ্ধে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর ১নং আমলী আদালতে মামলা দায়ের করেছেন দৈনিক যুগের চিন্তার স্টাফ রিপোর্টার লিমন দেওয়ান।

রোববার (৯ মার্চ) বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল মাসুমের আদালত (পিটিশন মামলা নং-৫৩/২০২৫) বিষয়টি আমলে নিয়ে আগামী ১২/৫/ ২০২৫ তারিখের মধ্যে পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো (পিবিআই) কে তদন্দ প্রতিবেতন দাখিলের নির্দেশ দিয়েছেন।

লিগ্যাল নোটিশ পাঠিনো হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) প্রতিদিনের বাংলাদেশ এর জেলা ফটো সাংবাদিক ও দৈনিক যুগের চিন্তার ফটো সাংবাদিক মো. মেহেদী হাসানের (৩২) এর পক্ষে আইনজীবী এইচ.এম.আনোয়ার প্রধান ডাকযোগে এ নোটিশটি পাঠান।

পিটিশনে বাদী লিমন দেওয়ান উল্লেখ করেছেন, তিনি একজন সহজ, সরল, শান্তিপ্রিয়, শিক্ষিত, পত্রিকার স্টাফ রিপোর্টার ও আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল ব্যক্তি হন বটে। পক্ষান্তরে অত্র মোকদ্দমার আসামী রফিকুল ইসলাম জীবন একজন মিথ্যাবাদী, মিথ্যা সংবাদ রটনাকারী, অতি চালাক, সুযোগ সন্ধানী, পরশ্রীকাতর, হিংসাপরায়ন, কুৎসা রটনাকারী, কর্তৃত্বের বরখেলাপকারী, আইন অমান্যকারী ও নীতি বিবর্জিত ভোল পাল্টানো সুবিধাবাদী লোক হয় বটে। অত্র বাদী লিমন দেওয়ান বিগত ২০২১ ইং সালের ১ম দিক হইতে নারায়ণগঞ্জ জেলায় সর্বাধিক বহুল প্রচারিত ও স্বনামধন্য দৈনিক যুগের চিন্তা পত্রিকায় অত্যন্ত সুনামের সহিত একজন স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করিয়া আসিতেছেন। অত্র পত্রিকার সকল স্টাফ সমূহ অত্যন্ত সততা ও দক্ষতার সহিত প্রতিদিনের ঘটে যাওয়া নানা খবরাখবর সঠিক ভাবে সংগ্রহ করিয়া অত্যন্ত সতর্কতার সহিত সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করিয়া আসিতে থাকিলে দিন দিন পত্রিকাটি পাঠক সমাজে সমাদৃত হইতে থাকে। যাহা বর্তমানে সর্বাধিক প্রচারিত ও গ্রহণযোগ্য ও পাঠকের আস্থাভাজন পত্রিকায় রূপান্তরিত হইয়া সুনাম অর্জন করায় অত্র আগামীর চোখে ইহা ঈর্ষার কারণ হইয়া দাঁড়াইয়াছে বলিয়া তাহার নানা কর্মকান্ডে ও আচরণের প্রতিয়মান হয়।

বাদী লিমন দেওয়ান অভিযোগ করেন, আসামী রফিকুল ইসলাম জীবন অত্র পত্রিকার সুনামের প্রতি ঈর্ষান্বিত হইয়া অত্র পত্রিকার স্টাফ অত্র বাদীসহ অন্যান্যদের কে প্রায় সময় নানা ভাবে হেয় প্রতিপন্ন করার নিমিত্তে নানা কুৎসাজনক শব্দ চয়ন অব্যাহত রাখিয়াছে। এমনকি অত্র পত্রিকার স্টাফ দেরকে প্রেসক্লাবের সদস্যপদ দিতে নানা টালবাহানা করিয়া ক্ষমতার অপব্যবহার করিয়া চলিয়াছে। এইসব বিষয় নিয়ে বিগত দিনে অত্র আসামীর সহিত বহু দেন দরবার হইলে অবশেষে বিগত ২৯/১০/২০২৪ ইং তারিখে বেশ কয়েকজন সাংবাদিক তাহাদের ন্যায্য দাবী দাওয়া নিয়া প্রেসক্লাবে গেলে সেখানে অত্র আসামী সম্প অন্যায়ভাবে অন্যান্য ব্যক্তিদেরকে প্রেসক্লাব দখল সংক্রান্ত ভূয়া তথ্য দিয়া ভুল বুঝাইয়া একটি মারাত্নক মারামারি সংঘটন করায় এবং এই নিয়ে উভয় পক্ষ বিপক্ষের মধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মোঃ নং- ১১(১০) ২০২৪ ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭ দঃ বিঃ এবং ১২(১০)২৪, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/ ৩২৫/ ৩২৬/৩০৭ দঃ বিঃ ধারার মোকদ্দমা রুজু হয় ।

যেহেতু, উভয় মামলার পক্ষগণই অর্থাৎ বাদী আসামী সকলেই সাংবাদিক তাই উভয় পক্ষের হিতৈষী ব্যক্তিবর্গ তাহাদের শান্তির লক্ষ্যে উক্ত মোকদ্দমা গুলির বিষয়ে নিজেরা বসিয়া সুষ্ঠু সমাধান করিয়া ৩০০ টাকার ষ্ট্যাম্পে স্থানীয় আপোষনামা সৃজন পূর্বক সমাধান করিয়া দেন এবং নেন যেন এই নিয়ে ভবিষ্যতে আর কোন সমস্যার সৃষ্টি না হয়। বিগত ২৮/১১/ ২০২৪ ইং তারিখে সম্পাদিত আপোষ নামার ষ্ট্যাম্প নাম্বার সমূহ হলো শখ ২৯৯৭৪৪৬, গখ ২৯৯৭৪৪৭, গখ ২৯৯৭৪৪৮। উক্ত আপোষ নামায় উল্লেখিত ৩ নং শর্তে সুস্পষ্ট ভাবে উল্লেখ থাকে যে, অত্র বাদী পক্ষ (২য় পক্ষ) কে আসামী পক্ষ কখন কোন ভাবে দুর্বৃত্ত ও টোকাই সাংবাদিক বলতে পারবে না বা লিখতে পারবে না। যাহা অত্র আসামী বা আসামীপক্ষ মানিয়া নিয়া ষ্ট্যাম্পে স্বাক্ষর করিয়া আপোষ নামার শর্ত সমূহ মানিয়া নেয়।

লিমন দেওয়ান অভিযোগে উল্লেখ করেন, কিন্তু কিছুদিন যাইতে না যাইতে অত্র আসামী রফিকুল ইসলাম জীবন উক্ত শর্ত ভঙ্গ করিয়া বাদীকে এবং বাদীর সহকর্মীদেরকে পুনরায় টোকাই ও দুর্বৃত্ত হলুদ সাংবাদিক বলিয়া মৌখিকভাবে ও লিখিতভাবে প্রচার ও প্রকাশ করিয়া বাদী মানহানী ঘটায়। যে কারণে বাদী সমাজে খুব হেয় প্রতিপন্ন হচ্ছে।   ঘটনার দিন, তারিখ ও সময়ে অত্র আসামী নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক হওয়ার কারণে তাহার ক্ষমতার অপব্যবহার করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের প্যাড এর পাতা ব্যবহার করে বিগত ২৭/০২/২৫ ইং তারিখে এক পাতার একটি নোটিশ জনাব আবু আল মোরছালিন বাবলা স্থায়ী সদস্য, নারায়ণগঞ্জ প্রেসক্লাব এর বরাবর একটি কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেন। যাহার নিম্নে অত্র আসামীর স্বাক্ষর রহিয়াছে। উক্ত নোটিশের দ্বিতীয় ও তৃতীয় লাইনে উল্লেখ করেন যে, “ক্লাব দখল প্রক্রিয়ায় টোকাই সাংবাদিকদের সংগে আপনার সম্পাদিত ও প্রকাশিত ‘দৈনিক যুগের চিন্তা’ পত্রিকার দুইজন রিপোর্টার মেহেদী ও লিমন দেওয়ান (বাদী) স্ব-শরীরে অংশগ্রহণ করে” যেহেতু, নারায়ণগঞ্জ প্রেসক্লাব এমন একটি সংস্থা যা কোন সাংবাদিক বা রিপোর্টারের ব্যক্তিগতভাবে দখল করার মত কিছু নাই বা থাকার কোন সুযোগ নাই ।

এটা সকলেই অবগত আছেন। তাই এহেন বিষয়ে একটি মিথ্যা অপবাদ সৃষ্টি করিয়া রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার নিমিত্তে ইহা অত্র আসামীর একটি ষড়যন্ত্রমাত্র ইহা ছাড়া অন্য আর কিছুই না। তবে, এহেন মিথ্যা অপপ্রচার করিয়া প্রেসক্লাবে পরিকল্পিতভাবে প্রতিপক্ষকে আসামী পক্ষ বিগত ২৯/১০/২০২৪ ইং তারিখে বেদম মারপিট করিয়া ভালভাবে শায়েস্তা করিয়া এখনো ক্ষ্যান্ত হন নাই ।

এমনকি উক্ত বিষয় নিয়া উভয় পক্ষের মামলা মোকদ্দমা হওয়ার পর অবশেষে গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্ততায় আপোষ মিমাংসা হওয়ার পরও অত্র আসামী পুনরায় বিষোদগার করিয়া প্রেসক্লাবের স্থায়ী সদস্য জনাব আবু আল মোরছালিন বাবলা এর

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট