1. : lf_NK9jrYIF6HCD :
  2. mZ1es7Va8SKtas@gmail.com : mZ1es7Va8SKtas :
  3. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  4. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আমির হোসেন সনেট (৩৬) ও সজিব রায় (৩৩)।

রবিবার (৪ মে) রাত সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তাদের হেফাজত থাকা একটি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহিনূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৩টায় এসআই ইলিয়াসের নেতৃত্বে পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় আমির হোসেন সনেট ও সজিব রায়কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একট পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আমির হোসেন সনেট নারায়ণগঞ্জ সদর থানার খানপুর জোড়া পানির ট্যাংকি এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে এবং সজিব রায় নারায়ণগঞ্জ সদর থানার নগর খানপুর এলাকার মৃত গোপাল রায় এর ছেলে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট

Recommended — https://tower.bet/doge-casino for thrilling slot games

casino utan svensk licens

Spinanga casino