
নারায়ণগঞ্জ কথা ডট কম : বিএনপি থেকে বহিস্কৃত সদস্য জেলা ও ফতুল্লা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৫ মে) সকালে থাইল্যান্ড পালানোর পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
রিয়াদ মোহাম্মদ চৌধুরী আটকের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন।
আজ সকাল আনুমানিক সাড়ে ১১টায় রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।”
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে’ রিয়াদ মোহাম্মদ চৌধুরীর এ সংক্রান্ত চাঞ্চল্যকর একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিও ক্লিপে আজাদ হোসেন নামের নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীকে চাঁদার জন্য রীতিমতো হুমকি দিতে শোনা যায় রিয়াদ চৌধুরীকে।
Recommended — https://tower.bet/doge-casino for thrilling slot games