1. : lf_NK9jrYIF6HCD :
  2. mZ1es7Va8SKtas@gmail.com : mZ1es7Va8SKtas :
  3. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  4. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তোলারাম কলেজের ছাত্রী নিহত ও এক যুবক আহত

  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধ : নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কেওঢালা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় আফসানা আক্তার (১৯) নামে সরকারি তোলারাম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে এবং শিহাব প্রধান (১৯) নামে এক যুবক আহত হয়েছে।

রবিবার (১৮ মে ২০২৫) বিকেলে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কেওঢালা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আফসানা আক্তার সরকারি তোলারাম কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। ঘটনার পর তার মরদেহ কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং আহত যুবককে উদ্ধার করে মদনপুরস্থ দি বারাকাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, বিকেলে বন্দরের মদনপুর থেকে সোনারগাঁয়ের দড়িকান্দিগামী মোটরসাইকেলটিকে কেওঢালা এলাকায় পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে আরোহী আফসানা আক্তারের মৃত্যু হয়। নিহত আফসানা আক্তার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বালিগাঁও এলাকার আনোয়ার হোসেনের মেয়ে এবং বাইক চালক আহত শিহাব প্রধান সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকার দুলাল প্রধানের ছেলে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট

Recommended — https://tower.bet/doge-casino for thrilling slot games

casino utan svensk licens

Spinanga casino