1. : lf_NK9jrYIF6HCD :
  2. mZ1es7Va8SKtas@gmail.com : mZ1es7Va8SKtas :
  3. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  4. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে রাষ্ট্র মেরামতে আমাদের ভাবনা শীর্ষক আলোচনা সভা ও দোয়া

  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে রাষ্ট্র মেরামতে আমাদের ভাবনা শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩ জুন২০২৫) বিকালে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়াস্থ সংগঠন কার্যালয়ে এ
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান’র সভাপতিত্বে ।

আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও মহানগর শাখার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. মাসুকুল ইসলাম রাজিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক নাসির আহম্মদ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী হারুনুর রশীদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী মো. আব্দুল্লাহ আল আমিন, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর মুফতী এহতেশামুর হক কাসেমী, খেলাফত মজলিস কেন্দ্রীয় শুরা সদস্য মুফতী আনিস আনসারী,গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাদারণ সম্পাদক রাহুল আরিফিন,গণসংহতি আন্দোলননারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন এর আবু বক্কর দুলাল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি মাওলানা মাসরুর আহসাদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ই আগষ্ট পরবর্তী বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন। দেশে সংস্কারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা হয়। তাছাড়া দেশের আইন শৃংখলা পরিস্থিতি উদ্বেগজনক থাকায় প্রশাসনের কার্যক্রম তরান্বিত করার আহবান জানান নেতৃবৃন্দ।

পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং ৭১ এর মহান মুক্তিযোদ্ধে নিহত সকল শহীদেও রূহের মাগফিরাত কামনা কওে দোয়া করার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট

Recommended — https://tower.bet/doge-casino for thrilling slot games

casino utan svensk licens

Spinanga casino