1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরখানপুর থেকে সরদারপাড়া এলাকাজুড়ে খাদেম জাহাঙ্গীর ও সানীদের মাদক কারবার, গ্রেফতার দাবি Aviator APK yüklə və onlayn kazinoda oynamağa başla 1 Win Casino indir onlayn kazino oynamaq | Premium Oyunlar və Böyük Qazanclar Optimiza tu cartera con el mejor bot de trading automatizado en España Пинап вход: играть в казино онлайн на реальные деньги в Казахстане বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুভ উদ্বোধন তিনবার ক্ষমতায় থেকেও সেলিনা হায়াৎ আইভী যা পারেনি আর অল্প সময়ে এসেই হকার উচ্ছেদ করে দেখালেন, এডভোকেট সাখাওয়াত হোসেন খান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল আল আমিন প্রধান এর অফিস থেকে ২২ লক্ষ টাকার চেক ও নগদ ২২ হাজার ২০০ টাকা চুরি করে পালিয়েছেন সিকিউরিটি গার্ড দ্বীন ইসলাম সায়েম থানায় অভিযোগ বন্দর ১৯ নং ওয়ার্ডে পানির হাহাকার সাত দিন ধরে ওয়াসার পানি বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৫ হাজার মানুষ নিয়ে মডেল মাসুদের ঈদ পুনর্মিলনী, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবে আশাবাদী বিএনপির নেতাকর্মীরা

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : মডেল গ্রুপ (মডেল ডি ক্যাপিটাল) এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে ঈদ-উল-আযহা পরবর্তী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বরফকল মাঠে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

এসময় মাসুদুজ্জামান মাসুদ গণমাধ্যম কর্মীদের জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই বৈঠক সব আশংকার অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে উত্তরোনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আমাদের পক্ষ থেকে তারেক রহমানকে জানাই ধন্যবাদ। আজকে আমার অনুষ্ঠানে উপস্থিত সকলকে দেখে খুবই আপ্লুত। কারন আমি স্বপ্ন দেখি সবাইকে সাথে নিয়ে আগামীর নারায়ণগঞ্জ গড়ে তুলবো।

তিনি আরও বলেন, আপনারা জানেন যে, বিগত দিনগুলোতে আমরা সন্ত্রাস, চাঁদাবাজদের হাতে জিম্মি ছিলাম। আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে, সরকারী পেটুয়া বাহিনী দিয়ে আমাদের কথা বলা থেকে বিরত রেখেছিলো। ছাত্র-জনতার ত্যাগের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেটা আমরা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করবো। আর গণতন্ত্রের সৌন্দর্য হলো, দল, মত ভিন্ন থাকবে কিন্তু দিন শেষে সবাই এক থাকবো। বন্দর উপজেলায় ভালো কোন হাসপাতাল নেই, নৌকা দিয়ে নদী পারাপার হতে হয়। এসক কাজগুলো আমরা সবাই মিলে করবো। মাদক, কিশোর গ্যাং, যানজট সমস্যা সমাধানে আপনারা পাশে থাকলে আমি কাজ করে যাবো।

তিনি আরও বলেন, আমার এ উদ্যোগকে অনেকে ইতিবাচক আবার অনেকে নেতিবাচক ভাবে গ্রহন করেছেন। তাই বলবো যারা ইতিবাচক আলোচনা করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা নেতিবাচক আলোচনা করছেন তারা যেন গঠনমূলক সমালোচনা করেন। এতে করে ভুল শুধরে সকলে ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য কাজ করতে পারি।
এসময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজত ইসলাম, জাসদ, বাসদ সহ বিভিন্ন দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট