1. : lf_NK9jrYIF6HCD :
  2. mZ1es7Va8SKtas@gmail.com : mZ1es7Va8SKtas :
  3. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  4. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : গোপালগঞ্জে এনসিপির সমাবেশে সন্ত্রাসী হামলা ও দেশব্যাপী আওয়ামী ফ্যাসিস্টদের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের ডিআইটি থেকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পর্যন্ত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর আব্দুল কাইয়ুম, সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারী মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, প্রচার মিডিয়া সম্পাদক হাফেজ আব্দুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ আবদুল জব্বার বলেন, বাংলাদেশেরই অংশ। যারা বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। সুতরাং কেউ জুলাই যোদ্ধাদের উপড় আক্রমণ করবে আর বাংলাদেশের মানুষ চুপ থাকবে না।

তিনি আরও বলেন, আমরা বলতে চাই শুধু গোপালগঞ্জ নয় নারায়ণগঞ্জ সহ সারাদেশের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। দেশের স্বার্থে জাতির স্বার্থে যেখানে এসকল সন্ত্রাসীদের পাওয়া যাবে সেখানেই তাদের গ্রেফতার করতে হবে। আমরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আর দেখতে চাই না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট

Recommended — https://tower.bet/doge-casino for thrilling slot games

casino utan svensk licens

Spinanga casino