1. : lf_NK9jrYIF6HCD :
  2. mZ1es7Va8SKtas@gmail.com : mZ1es7Va8SKtas :
  3. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  4. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

বিএনপির বিক্ষোভ মিছিল সফল করায় নেতা-কর্মীদের ধন্যবাদ জানালেন মাসুদুজ্জামান মাসুদ

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শনিবার ১৯ জুলাই ২০২৫ নারায়ণগঞ্জ শহরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল সফল করায় মহানগর বিএনপির সকল নেতা-কর্মীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।

প্রবাসে অবস্থানকালেই তার আহ্বানে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন বিএনপি নেতা-কর্মীরা। অল্প সময়ের ব্যবধানে মহানগর বিএনপির হাজারো নেতাকর্মী শহরের রাজপথে সমবেত হন। মিছিলটি বরফকল মোড় থেকে শুরু হয়ে ডিআইটি হয়ে ২নং রেলগেইট চত্বরে গিয়ে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভকারীরা তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল প্রসঙ্গে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমার ডাকে অল্প সময়েই নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেভাবে রাজপথে জড়ো হয়েছেন, তা প্রমাণ করে জাতীয়তাবাদী শক্তি আজও সংগঠিত, দৃঢ় ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। ভবিষ্যতেও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের এই লড়াই চলবে ।”

তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে নারায়ণগঞ্জের সকল বিএনপি নেতা-কর্মী, ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এবং মিছিলে অংশ নেওয়া সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট

Recommended — https://tower.bet/doge-casino for thrilling slot games

casino utan svensk licens

Spinanga casino