1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরখানপুর থেকে সরদারপাড়া এলাকাজুড়ে খাদেম জাহাঙ্গীর ও সানীদের মাদক কারবার, গ্রেফতার দাবি Aviator APK yüklə və onlayn kazinoda oynamağa başla 1 Win Casino indir onlayn kazino oynamaq | Premium Oyunlar və Böyük Qazanclar Optimiza tu cartera con el mejor bot de trading automatizado en España Пинап вход: играть в казино онлайн на реальные деньги в Казахстане বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুভ উদ্বোধন তিনবার ক্ষমতায় থেকেও সেলিনা হায়াৎ আইভী যা পারেনি আর অল্প সময়ে এসেই হকার উচ্ছেদ করে দেখালেন, এডভোকেট সাখাওয়াত হোসেন খান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল আল আমিন প্রধান এর অফিস থেকে ২২ লক্ষ টাকার চেক ও নগদ ২২ হাজার ২০০ টাকা চুরি করে পালিয়েছেন সিকিউরিটি গার্ড দ্বীন ইসলাম সায়েম থানায় অভিযোগ বন্দর ১৯ নং ওয়ার্ডে পানির হাহাকার সাত দিন ধরে ওয়াসার পানি বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী

জামিন পেয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি বজলুর রহমান সহ ১৬ জন

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি বজলুর রহমান সহ ১৬ জন আসামী।

সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো: আবু শামীম আজাদের আদালত এ জামিন প্রদান করেন।

এর আগে ০৭ সেপ্টেম্বর আদালতের কাছে আত্মসমর্পন করেন আসামীরা। আদালত মূলনথী প্রাপ্তি সাপেক্ষে সোমবার শুনানির দিন ধার্য্য করেন। এদিন উভয়পক্ষের শুনানি শেষে আদালত পুলিশ রিপোর্ট পাওয়া আগ পর্যন্ত আসামীদের জামিন প্রদান করেন।

এ বিষয়ে আসামী পক্ষের আইনজীবী মো: মাসুদ রানা জানান, আসামীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের সময় শেষ হলে তারা ০৭ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেন। কিন্তু আদালত মূলনথী প্রাপ্তি সাপেক্ষে সোমবার শুনানির দিন ধার্য্য করেন। আজ উভয়পক্ষের শুনানি শেষে পুলিশ রিপোর্ট পাওয়া আগ পর্যন্ত আসামীদের জামিন প্রদান করেন আদালত।

জামিন পেয়ে বজলুর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা হয়েছিলো। আমরা ওই মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলাম। আজ আমরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করি। পরে আইনজীবীদের শুনানি শেষে বিজ্ঞ জজ আমাদের জামিন মঞ্জুর করেন। আশাকরি আমরা এ মামলায় ন্যায় বিচার পাবো এবং এ মিথ্যা মামলা থেকে আমরা বেকুসুর খালাস পাবো।

মুকুলের ওপর হামলাকে অনাকাঙ্খিত উল্লেখ করে তিনি আরও বলেন, মুকুল সাহেবের সাথে আমার বিভিন্ন অনুষ্ঠানে কথাবার্তা হতো, এমনকি ওনার সাথে একত্রে আমি জেলও খেটেছি। ওনার সাথে আমার কোন বিরোধ নাই। আসল কথা হলো, ওনি ওখানে যাবে আমি জানিও না। আমাকে ওনি কখনও বলেও নাই যে, ওনি ওখানে যাবে। ওনি একটা কাজের এগ্রিমেন্ট সাইন করতে ওখানে গিয়েছিলেন। ওই কাজটা নাকি দেওয়ান এন্টারপ্রাইজের নামে। ওটা নাকি আওয়ামী লীগের এক নেতা নারায়ণগঞ্জ জেলা মটর চালক লীগের সভাপতি আলাউদ্দিন নামে এক লোকের। ওই কাজটা ওখানে তদারকি করতে গিয়েছিলো মুকুল সাহেব। এটা আমার নলেজের বাইরে। তো, ওখানে যাওয়ার পরে আলাউদ্দিন বিগত ফ্যাসিবাদি হাসিনা সরকার আমলে ওই এলাকা লোকজনকে অনেক অত্যাচার জুলুম করেছে। ওই বিক্ষোদ্ধ লোকজন আলাউদ্দিন আসার সংবাদ পেয়ে একত্রিত হয় এবং এক পর্যায়ে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। আমি এটার সাথে কোনভাবেই জড়িত ছিলাম না। সেখানে তিনি ওই আওয়ামী লীগের নেতা দ্বারা প্রভাহিত হয়ে আমার বিরুদ্ধে এ মিথ্যা মামলা করেছে। আজকের এ জামিনের মধ্যদিয়ে আমি মনেকরি প্রাথমিক একটা ন্যায় বিচার পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতেও আমরা আদালতের কাছে ন্যায় বিচার পাবো এবং আমরা সবাই এ মামলা থেকে মুক্তি পাবো।

প্রসঙ্গত, গত ২৯ জুন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিস্কৃত) আতাউর রহমান মুকুলের ওপর হামলার ঘটনা ঘটে। বন্দর হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে তাকে মারধর ও হেনস্থা করে একদল দুর্বৃত্ত। এ সময় তাকে বিবস্ত্র করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মুকুলকে উদ্ধার করে। পরবর্তিতে এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি বজলুর রহমানসহ ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ে আরও ২৫জনকে আসামী করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট