1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নগরখানপুর থেকে সরদারপাড়া এলাকাজুড়ে খাদেম জাহাঙ্গীর ও সানীদের মাদক কারবার, গ্রেফতার দাবি Aviator APK yüklə və onlayn kazinoda oynamağa başla 1 Win Casino indir onlayn kazino oynamaq | Premium Oyunlar və Böyük Qazanclar Optimiza tu cartera con el mejor bot de trading automatizado en España Пинап вход: играть в казино онлайн на реальные деньги в Казахстане বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুভ উদ্বোধন তিনবার ক্ষমতায় থেকেও সেলিনা হায়াৎ আইভী যা পারেনি আর অল্প সময়ে এসেই হকার উচ্ছেদ করে দেখালেন, এডভোকেট সাখাওয়াত হোসেন খান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল আল আমিন প্রধান এর অফিস থেকে ২২ লক্ষ টাকার চেক ও নগদ ২২ হাজার ২০০ টাকা চুরি করে পালিয়েছেন সিকিউরিটি গার্ড দ্বীন ইসলাম সায়েম থানায় অভিযোগ বন্দর ১৯ নং ওয়ার্ডে পানির হাহাকার সাত দিন ধরে ওয়াসার পানি বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী

না’গঞ্জে ‘মিশনপাড়া পঞ্চায়েত পরিষদ’র নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন 

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরে ‘মিশনপাড়া পঞ্চায়েত পরিষদ’র নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সোমবার ২২ সেপ্টেম্বর বিকাল ৫টায় নগরীর চাষাড়াস্থ নবাব সলিমুল্লাহ রোড মিশনপাড়া মোড়ে নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

মিলাদ ও দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের মহাসচিব আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল বলেন, শেখ হাসিনা একজন অত্যাচারী শাসক ছিলেন। গত ৫ আগস্ট তার যে করুন পরিনতি হয়েছে সেটা আপনারা দেখেছেন। সে এখন দেশে নাই, পালিয়ে গেছে কিন্তু তার প্রেতাত্মারা রয়েগেছে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। ৭ নভেম্বর যদি সিপাহী-জনতার বিপ্লব না হতো তাহলে সেসময় দেশের কি হতো তা কেউ জানতোনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্যই আমরা ৭৪ এর দূর্ভিক্ষ ও ৭৫ পর্যন্ত যে দুঃশাসন ছিলো সেটা উত্তরণ করতে পেরেছি। ৮১ সালে শেখ হাসিনা ও এরশাদের যোগসাজশে জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ওনার সহধর্মিণী আন্দোলনে নামেন এবং ৯০ এর গণঅভ্যুত্থানে এরশাদের পতন হয়। পরে বিএনপি ক্ষমতায় আসে কিন্তু আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কখনোই খালেদা জিয়া বা বিএনপিকে শান্তিতে থাকতে দেয় নি। তারেক রহমান সবকিছু ছেড়ে বছরের পর বছর বিদেশে থেকেছেন। এটা যে কত কষ্টকর বিষয় যার সাথে এটা ঘটে তিনিই সেটা বোঝেন। অতি শীঘ্রই আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসবেন এবং যেসকল বিশৃঙ্খলা রয়েছে সেগুলো ঠিক করবেন। ইতিমধ্যে তিনি ৩১ দফা ঘোষনা করেছেন। আর এটা শুধুমাত্র তিনিই৷ বাস্তবায়ন করতে পারবেন।

বক্তব্য শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থ্যতা ও মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের সদস্য সহ এলাকাবাসীর মধ্যে যারা মারা গিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ, আল-আমিন, যুগ্ম মহাসচিব জাহিদ আহমেদ, সহ-সাংগঠনিক সচিব সায়েম কবীর, অর্থ সচিব আরিফ দিপু, দপ্তর সচিব জামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সচিব মোসাদ্দেক আহমেদ, প্রচার বিষয় সচিব প্রদীপ কুমার ধর চন্দন, সাংস্কৃতিক বিষয়ক সচিব অহিদুর রহমান আরিফ, সদস্য কাজী আব্দুস সাত্তার, নাসিম আল জাহিদ, আব্দুল হাই মিলন ফজলুল হক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট