1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরখানপুর থেকে সরদারপাড়া এলাকাজুড়ে খাদেম জাহাঙ্গীর ও সানীদের মাদক কারবার, গ্রেফতার দাবি Aviator APK yüklə və onlayn kazinoda oynamağa başla 1 Win Casino indir onlayn kazino oynamaq | Premium Oyunlar və Böyük Qazanclar Optimiza tu cartera con el mejor bot de trading automatizado en España Пинап вход: играть в казино онлайн на реальные деньги в Казахстане বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুভ উদ্বোধন তিনবার ক্ষমতায় থেকেও সেলিনা হায়াৎ আইভী যা পারেনি আর অল্প সময়ে এসেই হকার উচ্ছেদ করে দেখালেন, এডভোকেট সাখাওয়াত হোসেন খান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল আল আমিন প্রধান এর অফিস থেকে ২২ লক্ষ টাকার চেক ও নগদ ২২ হাজার ২০০ টাকা চুরি করে পালিয়েছেন সিকিউরিটি গার্ড দ্বীন ইসলাম সায়েম থানায় অভিযোগ বন্দর ১৯ নং ওয়ার্ডে পানির হাহাকার সাত দিন ধরে ওয়াসার পানি বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী

বৃষ্টিতে ভিজে সোনারগাঁয়ে পূজা মণ্ডপ পরিদর্শন সহ আনন্দ উৎসবের অংশীদার হলেন ডিসি-এসপি,

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জে মহাষ্টমীতে সোনারগাঁ উপজেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার জসিম উদদীন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার বারদী ও পঞ্চমীঘাট পরিদর্শন করেন। এ সময় পূজারীদের শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ দেখে আনন্দিত হন এবং এসময় মণ্ডপের নিরাপত্তা বিষয়ে কথা বললে পূজা মন্ডপ উদযাপন কমিটির নেতৃবৃন্দ বলেন খুব শান্তিপূর্ণভাবে ও কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এতে আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রতি চির কৃতজ্ঞ।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জেলার ২২৪টি মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে , এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কাজ করছে। আমরা বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, আর এটি হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। এবং এই শান্তি ও সম্প্রীতির ঘটনা বিশ্বে ছড়িয়ে পড়ুক।

তিনি আরও বলেন, আমাদের যে ঐতিহ্য রয়েছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ রক্ষা করতে সক্ষম হয়েছি, এটি অতীতেও ছিল এবং আগামীতেও থাকবে। আমরা বিশ্ববাসীর কাছে দেখাতে চাই, আমাদের দেশ, সমাজ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নিয়ে গর্ব করি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদদীন বলেন, জেলার সাতটি থানায় মানুষের উৎসবমুখর পরিবেশ প্রমাণ করে যে, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পূজা হচ্ছে। বাংলাদেশ পুলিশ বাহিনীর পাশাপাশি অনান্য বাহীনীর সহযোগিতা ও অংশগ্রহণে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছে।

তিনি আরও বলেন, জেলার প্রতিটি মণ্ডপে পুলিশসহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সার্বক্ষণিক নজরদারি করছে। এবং কোন ধরনের আশঙ্কার সম্ভাবনা থাকলে আমাদের জনাচ্ছেন। আমরা সেগুলোর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। বিসর্জন পর্যন্ত আমাদের নিরাপত্তার প্রক্রিয়া চলমান থাকবে। আমরা মনে করছি নিরাপত্তার যে অবস্থানটা রয়েছে, এটার মাধ্যমে সকলের মাঝে একটি আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন সফল হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, সোনারগাঁ বারদী শ্রী শ্রী লোকনাথ বহ্মচারী আশ্রম কমিটির ব্যবস্থাপক নয়ন চন্দ্র গোলদার, সভাপতি অশোক কুমার রায়, সেক্রেটারি শংকর কুমার দে, পঞ্চমীঘাট সার্বজনীন পূজা উদযাপন মণ্ডপ ও পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার (সিআইপি), পূজা মণ্ডপের সভাপতি প্রদীপ প্রদ্দার।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট