
নারায়ণগঞ্জ কথা ডট কম : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি এবং বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আসে সংযম, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে। এ আনন্দঘন মুহূর্তে তিনি বিশেষভাবে দেশের শ্রমিক সমাজকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, শ্রমিকদের ঘাম ও নিরলস পরিশ্রমেই শিল্পকারখানা সচল থাকে, অর্থনীতি এগিয়ে যায় এবং দেশের উন্নয়নের ভিত্তি আরও মজবুত হয়।
তিনি সকল উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী ও সেবাখাতে নিয়োজিত মানুষের প্রতিও শুভেচ্ছা জানান। তার মতে, শ্রমিক ও মালিকের পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতাই শিল্পের প্রকৃত শক্তি। সম্মিলিত প্রচেষ্টায় শিল্প ও বাণিজ্য খাত আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় অর্থনীতি পাবে দৃঢ় ভিত্তি।
তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতিও শুভেচ্ছা জানান এবং দেশের উন্নয়ন, শিল্পখাতের অগ্রগতি ও জনসেবামূলক কার্যক্রমে তাদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিল্প ও বাণিজ্য খাতের অগ্রগতি আরও বেগবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মোরশেদ সারোয়ার সোহেল বলেন, বিভিন্ন খাতের প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে শ্রমজীবী মানুষের নিষ্ঠা, পেশাজীবীদের দক্ষতা এবং দায়িত্বশীল নেতৃত্বের সমন্বয়। ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে আস্থা ও গৌরবের প্রতীক। এ অর্জন সবার সম্মিলিত প্রয়াসের ফল। শিল্পনগরী নারায়ণগঞ্জের উদ্যোক্তা ও শ্রমিকরা এই অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এবং ভবিষ্যতেও রাখবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, আগামী দিনে কর্মসংস্থান সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি এবং শ্রমিকদের দক্ষতা উন্নয়নে ব্যবসায়ী সমাজ আরও সক্রিয় ভূমিকা রাখবে। বিকেএমইএ এবং এনসিসিআই’র পক্ষ থেকে শিল্পখাতের টেকসই উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
মোরশেদ সারোয়ার সোহেল গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের উন্নয়ন ও শিল্পখাতের অগ্রগতি তুলে ধরতে তাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বস্তুনিষ্ঠ কাজ আমাদের এগিয়ে চলার পথকে আরও শক্তিশালী করে।
তিনি আহ্বান জানান, ঈদের আনন্দ যেন সবাই মিলে ভাগ করে নেওয়া হয়। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং ঈদযাত্রায় সড়কে সচেতনতা ও শৃঙ্খলা বজায় রাখতে আহবান জানান।
Recommended — https://tower.bet/doge-casino for thrilling slot games