
নারায়ণগঞ্জ কথা ডট : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর এলাকার ১৯ নং ওয়ার্ডে টানা সাত দিন ধরে ওয়াসার পানির সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পানির জন্য অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় সরবরাহ। বাধ্য হয়ে অনেকেই দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করছেন কিংবা অল্প পানিতে নিত্যদিনের কাজ চালাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় পানির সংকট নতুন নয়। বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, প্রায় প্রতি বছরই একাধিকবার পানির পাম্প নষ্ট হয়ে যায়। স্থানীয়দের কথায়, “১২ মাসে ১৩ বার পাম্প নষ্ট হয়”—এমন পরিস্থিতি যেন এখানে নিয়মে পরিণত হয়েছে। ফলে বছরজুড়েই পানির অনিশ্চয়তা ও দুর্ভোগ লেগেই থাকে।
এলাকাবাসীরা জানান, গত এক সপ্তাহ ধরে পানির সরবরাহ পুরোপুরি বন্ধ থাকায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন নারী ও শিশুরা। অনেককে সকাল থেকে বিভিন্ন বাসাবাড়ি বা অন্য উৎস থেকে পানি সংগ্রহ করতে দেখা যায়। কোথাও লাইন দিয়ে আবার কোথাও অপেক্ষা করে সামান্য পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “পানি ছাড়া তো জীবন চলে না। রান্না, গোসল, ঘরের কাজ—সবকিছুতেই বিপাকে পড়েছি। প্রতিবারই পাম্প নষ্ট হয়, কিন্তু স্থায়ী কোনো সমাধান দেখা যায় না।”
বাসিন্দারা আরও অভিযোগ করেন, সমস্যাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ নারায়ণগঞ্জ নগর ভবনে প্রশাসক দায়িত্বে রয়েছেন। তবুও মাঠপর্যায়ে সমস্যার সমাধান না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, নগর এলাকায় টেকসই পানি ব্যবস্থাপনার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ, বিকল্প পাম্প ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় এমন সংকট বারবার দেখা দিতে পারে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত পাম্প মেরামত বা বিকল্প ব্যবস্থার মাধ্যমে পানির সরবরাহ চালু করা এবং ভবিষ্যতে যেন একই সমস্যা বারবার না ঘটে সে জন্য স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
Recommended — https://tower.bet/doge-casino for thrilling slot games